বিকেলের রেসিপি ভেজিটেবল ফিঙ্গার
বিকেল হলেই সবার কিছু না কিছু খেতে ইচ্ছে করে।এই খিদে মেটাতে আমার আজকে নিয়ে এসেছি ভেজিটেবল ফিঙ্গার রেসিপি।
উপকরণ:
২ কাপ সুজি
৪ কাপ জল
স্বাদ অনুসারে নুন
মিশ্র শাকসবজি ১ কাপ (পেঁয়াজ, ক্যাপসিকাম, মটর, গাজর)
চাট মাশালা
তৈরি পদ্ধতি:
একটি প্যানে বা কড়াইতে জল গরম করে রাখুন, শাকসব্জিগুলি টুকরো টুকরো করে কাটুন।
জলে সবজি এবং লবণ যোগ করুন।
জল ফুটে এলে সুজি যোগ করুন এবং ঘন হওয়া পর্যন্ত অবিচ্ছিন্নভাবে রান্না করুন।
গ্রিজযুক্ত প্লেটে মিশ্রণটি ছড়িয়ে দিন এবং সেট করতে রাখুন।
সেট মিশ্রণটি লম্বা টুকরো করে কেটে নিন।
গরম তেলে খসখসে হওয়া পর্যন্ত ভাজুন। ভেজিটেবল ফিঙ্গার প্রস্তুত টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করুন এবং খান।
Labels:
Entertainment

No comments: