Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

চুরি যাওয়া দুটি বাইক সহ গ্রেফতার এক বাইক পাচারকারী





হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার এক বাইক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাত্রে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারদুয়ারীর খনতা গ্রাম থেকে এক যুবককে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।জানা গেছে ধৃত যুবকের নাম দীপক পরিহার বয়স ২২। তার বাড়ি থেকেই উদ্ধার হয় দুটি বাইক।


পুলিশ সূত্রে খবর উদ্ধার বাইক দুটি এলাকা থেকে চুরি হয়েছিল। গতকাল গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ বাহিনী ওই যুবকের বাড়িতে হানা দেয়।তার বাড়িতেই রাখা ছিল ওই চুরি যাওয়া বাইক দুটি । সেখান থেকেই ওই যুবককে হাতেনাতে পাকড়াও করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বাইক দুটি পাচার করার জন্য রাখা হয়েছিল। আজ ধৃত এই বাইক চুরির পান্ডা কে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে।

No comments: