Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

এসএফআইয়ের উদ্যোগ চালু হল মাঠ পাঠশালা

  




পানশালা নয় পাঠশালা চাই,,

বর্তমানে রাজ্যের সর্বত্র সিনেমাহল, পরিবহন, অফিস, মিছিল-মিটিং চালু থাকলেও একমাত্র বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, আর সেই কারনে পিছিয়ে পড়ছে এক বিশাল অংশের ছাত্র সমাজ। শিক্ষা প্রতিষ্ঠান চালু করার ব্যাপারে সরকারের সদিচ্ছা কতটা রয়েছে সেটাও রয়েছে প্রশ্নের মুখে, এই পরিস্থিতিতেই বিকল্প ভাবে গোটা রাজ্য জুড়ে পাঠশালা চালু করে ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনার ব্যবস্থা করে চলছে এসএফআই, সেই মতোই আজ ভারতের ছাত্র ফেডারেশন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে চাউয়াইডাঙ্গি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকার ছাত্র-ছাত্রীদের নিয়ে বিধি মেনেই ক্লাসের ব্যবস্থা করা হয়,  এদিন এই ক্লাসে প্রথম শ্রেনি থেকে নবম শ্রেনি পর্যন্ত প্রায় আশিজন ছাত্র-ছাত্রীদের নিয়ে বিকল্প ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল।



 এদিকে অনেকদিন পর্যন্ত স্কুল বন্ধ থাকার কারনে অনেক ছাত্র-ছাত্রী বর্তমানে কোন ক্লাসে পাঠরত অবস্থায় রয়েছে সেটাও বলতে পারছেনা। অনলাইন শিক্ষার ছিটেফোঁটাও পৌছায়নি তাদের কাছে, আর এর থেকেই বোঝা যায় ছাত্র-ছাত্রীরা কতটা পিছিয়ে পড়েছে, এই কারনে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা লক্ষ্য করা যায় এই পাঠশালায়।



এদিন পাঠশালার উদ্বোধন করেন সংগঠনের জেলা সম্পাদক প্রভাকর সরকার,উপস্থিত ছিলেন মমতাজ আলি,  সঞ্জু মিস্ত্রি, অনুভব দে, সুধাকর সরকার,  অমর রায়, রাসেল পারভেজ, দিলদার মহম্মদ, মৈনাক ঘোষ সহ অন্যান্য ছাত্র-যুব নেতৃত্ব।

No comments: