সুস্বাদু সাবুদানার পায়েস রেসিপি
শীতে পায়েস খাওয়ার মজাই আলাদা হয়। এই মজা
দু'গুন করতে আজকে আমার নিয়ে এসেছি সাবুদানার পায়েস তৈরি রেসিপি।
উপকরণ:
সাবুদানা- ১ কাপ
দুধ - ২ কাপ
চিনি - ১কাপ
এলাচ গুঁড়ো - ১ চামচ
কিসমিস - ১০
বাদাম - ১০
কাজু -১০
জাফরান - ১ চিমটি
তৈরি পদ্ধতি:
সাবুদানা কমপক্ষে ৬ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন।
গ্যাসে কড়াই রেখে তাতে দুধ দিন ২ কাপ। দুধ ফুটে উঠলে গ্যাস কমিয়ে দুধ ঘন হতে দিন। এবার চিনি এবং এলাচ গুঁড়ো যোগ করুন এবং ১০ মিনিট নাড়ুন। ১০ মিনিট পরে জলে ভেজানো সাবুদানা যোগ করুন।
এবার দুধ কিছুক্ষণ অল্প আঁচে রান্না হতে দিন, তারপরে কাজু,কিসমিস,বাদাম ও জাফরান যোগ করুন এবং এটি অল্প আঁচে রেখে দিন । ৫ মিনিট পর নামিয়ে অল্প ঠান্ডা করে পরিবেশন করুন সাবুদানার পায়েস।
Labels:
Entertainment

No comments: