টিকটিকি নিয়ে কয়টি বাস্তু টিপস জানুন
আপনি যতই টিকটিকিকে ভয় পান, আসলে ঘরের দেওয়ালে-ছাদে ঘুরে বেড়ানো এই সরীসৃপ অত্যন্ত নিরীহ একটি প্রাণী। তবে টিকটিকির চলাফেরার মধ্যে অনেক অর্থ রয়েছে।
আপনি যদি দেওয়ালে দুটি টিকটিকিকে মিলিত হতে দেখেন, তাহলে বুঝবেন যে কোনও পুরনো বন্ধুর সঙ্গে আপনার দেখা হতে চলেছে। আর যদি দুটি টিকটিকিকে ঝগড়া করতে দেখা যায়, তাহলে বুঝতে হবে যে কারোর সঙ্গে আপনার ঝগড়া হতে চলেছে।
বাড়ি থেকে বেরনোর সময় মৃত টিকটিকি দেখলে তা দুর্ভাগ্যের কারণ হতে পারে।পরিবারে কেউ গুরুতর অসুস্থ হতে পারেন। অনেকে আবার বিশ্বাস করেন যে নতুন বাড়িতে গৃহপ্রবেশের সময় টিকটিকি দেখতে পাওয়ার অর্থ ঘরে লক্ষ্মী আসতে চলেছেন।
ডান হাতে টিকটিকি পড়লে সমাজে আপনি মর্যাদা লাভ করতে চলেছেন। আবার টিকটিকি যদি বাঁ হাতে পড়ে তাহলে আপনার অর্থনাশ হবে।টিকটিকি পুরুষদের শরীরের ডানদিকে এবং মহিলাদের শরীরের বাম দিকে পড়া শুভ।
যদি টিকটিকি মাথায় এসে পড়ে তাহলে বুঝতে হবে যে আপনি শিগগিরই অসুস্থ হতে চলেছেন। তবে অনেকের মতে টিকটিকি মাথায় পড়লে অর্থলাভ হয়। দক্ষিণ ভারতে অবশ্য প্রচলিত বিশ্বাস হল টিকটিকি মাথায় পড়লে তা দুর্ভাগ্য নিয়ে আসে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
ডান কাঁধে টিকটিকি পড়লে জয়লাভ এবং বাঁ কাধে টিকটিকি পড়লে সুখ ও শান্তি পাওয়া যায়।

No comments: