আগামীকাল থেকেই খুলে যাচ্ছে বিদ্যালয়, চলছে স্যানিটাইজেশনের কাজ
আগামীকাল থেকে খুলতে চলেছে রাজ্যের সমস্ত স্কুল। তবে বর্তমানে পঠন-পাঠন শুরু হবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। আর তার আগেই দেখা গেল হাওড়া জুড়ে চলছে সমস্ত স্কুল খোলার জোরকদম প্রস্তুতি। সকাল থেকেই ক্লাস রুম ঝাঢ়পোঁচ সহ স্কুল চত্বরে সাফাইয়ের কাজ শুরু হয়।
এছাড়াও ক্লাস রুম ,শিক্ষকদের ঘর, এবং স্কুলের অন্যান্য এলাকা স্যানিটাইজ করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফে। জগাছা হাই স্কুলের পক্ষ থেকে এক শিক্ষক বলেন, সকাল থেকেই আমাদের স্কুল পরিষ্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে যেহেতু ডিসেম্বর মাস পর্যন্ত আমরা নিয়মিত স্কুলে এসেছি সেহেতু অপরিচ্ছন্ন খুব বেশি নেই। এমনিতে আমাদের স্কুল অনেকটা নিচু জায়গায় থাকায় বর্ষায় জল জমে যায়। যদিও তা নিয়ে আমরা প্রশাসনের মুখাপেক্ষী। তবে স্কুল পুনরায় স্বাভাবিক নিয়মে খুলছে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আমরা চাই শিক্ষক ও ছাত্রদের মধ্যে যে সম্পর্ক তা বিদ্যালয় এর মাধ্যমে বজায় থাকুক। বাচ্চারাও দীর্ঘদিন ধরে ঘরে থেকে বিরক্ত। তারা বিদ্যালয়ে আসলে শিক্ষার পরিবেশ মিলবে। তারা আনন্দ পাবে অনেক বেশি,জড়তা কাটবে। অন্যান্যবারের মতো স্বাভাবিক নিয়মে এবারও সরস্বতী পুজো করা হবে স্কুলে। স্কুলের পড়ুয়ারা তাতে যোগ দেবে নিয়ম করেই।

No comments: