Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

রাত পোহালেই খুলবে স্কুল, জোরকদমে চলছে প্রস্তুতি পর্ব

 





মালদা :- মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ৩ ফেব্রুয়ারি থেকে খুলতে চলেছে রাজ্যের স্কুল কলেজ।তাই ইতিমধ্যেই মালদা শহরের বিভিন্ন স্কুলগুলিতে শুরু হয়ে গেছে সাফাইয়ের কাজ।


 ক্লাসরুমে সাজানো হয়েছে বেঞ্চ। করোনা  পরিস্থিতির দরুন দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল স্কুলের পঠন পাঠন। অনলাইনের মাধ্যমেই ক্লাস করত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।


করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় বিভিন্ন মহল থেকে দাবি তোলা হয় স্কুল খোলার।

 নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ৩ ফেব্রুয়ারি থেকে খোলা হবে উচ্চ বিদ্যালয় এবং কলেজ।



সম্পূর্ণ কোভিড বিধি মেনেই খোলা হবে স্কুল কলেজ। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তড়িঘড়ি পঠন পাঠনের যোগ্য করে তুলতে  সাফাই শুরু করা হয় স্কুলগুলিতে। ঝাঢ়পোঁচ এর পাশাপাশি স্যানিটাইজ করা হয় ক্লাস রুম ও স্কুল চত্বরও।

No comments: