রাজস্থানী স্পেশাল ডিশ কাঁচা লংকার টিপোরে
এটি একটি রাজস্থানী টক, মশলাদার এবং চটপটা খাবার। রাজস্থানী প্লেট টিপোরে ছাড়া অসম্পূর্ণ।এটি রুটি পরোটার সঙ্গে সাইড ডিশ হিসেবে দারুন লাগবে। তাহলে চলুন তৈরি করি কাঁচা লংকার টিপোরে।
উপকরণ :
কাঁচা লংকা (মোটা ও কম ঝালযুক্ত)- ২০০ গ্রাম ,
সরিষার তেল - ৪ চা চামচ,
হলুদ গুঁড়ো – ১\২ চা চামচ,
ধনে গুঁড়ো – ২ চা চামচ,
মৌরি গুঁড়ো - ২ চা চামচ,
হিং - ১ চিমটি,
জিরা - ১\২ চা চামচ,
আমচুর পাউডার - ১ চা চামচ,
লবণ- স্বাদ অনুযায়ী ।
পদ্ধতি :
প্রথমে কাঁচালংকাগুলো ধুয়ে আধা ইঞ্চি টুকরো করে কেটে নিন।
এবার একটি প্যানে তেল দিন। আপনি চাইলে পরিশোধিত তেল ব্যবহার করতে পারেন। এরপর হিং, জিরা দিয়ে কষতে দিন।
এতে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, আমচুর গুঁড়ো বা লেবুর রস এবং লবণ দিন।
কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ৪-৫ মিনিট। এবার ঢাকনা খুলে দেখুন লংকা নরম হয়েছে কি না। হয়ে গেলে কাঁচা লংকার টিপোরে তৈরি ।
রুটি, পরোটা বা পুরি দিয়ে গরম গরম খান। এটি বাইরে দুই দিন রাখা যায় এবং তিন থেকে চার দিন ফ্রিজে রাখা যায়।
পরামর্শ :
খেয়াল রাখবেন লংকা যেন বেশি ঝাল না হয়।
আপনি চাইলে এতে গুড়, চিনি মিশিয়েও মিষ্টি বানাতে পারেন।

No comments: