রাজমা দিয়ে প্ৰস্তুত স্পেশাল দুটি খাবার
অনেকেই রাজমা খেতে পছন্দ করে। কিন্তু কখনো রান্না করা রাজমা নষ্ট হয়ে গেলে তা ফেলে না দিয়ে বানাতে পারেন অনেক কিছু। আজ এই পর্বে আপনাদের জন্য এনেছি রাজমা দিয়ে তৈরি দুটো স্পেশাল ডিশ।
রাজমা কাটলেট :
- স্ন্যাক্সে তৈরি করতে পারেন রাজমা-কাটলেট। খাস্তা ও সুস্বাদু রাজমা-কাটলেট চায়ের সাথে খেতে দারুণ লাগবে।
- এর জন্য রাজমার তরকারি থেকে রাজমা আলাদা করে নিয়ে ম্যাশ করে নিন।
- তারপর এতে সেদ্ধ আলু দিন। ভালোভাবে মাখুন।
- মাখা হলে তাতে পেঁয়াজ কুচি, ধনেপাতা, লবণ ও লাল লংকার গুঁড়ো দিয়ে ভালভাবে মেশান।
- অল্প করে রাজমা-আলু মাখাটা নিন এবং কাটলেটের আকার দিন। এভাবে বাকিগুলোও বানিয়ে ফেলুন।
- তারপর একটি প্যানে তেল গরম করে তাতে কাটলেট দিন। সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভাল করে ভাজুন।
- ভাজা হলে টিসু পেপারে রাখুন। এতে অতিরিক্ত তেল শুষে নেবে।
- এরপর সস, পেঁয়াজ-শশা কুচি দিয়ে পরিবেশন করুন।
রাজমার তৈরি মজাদার পরোটা :
প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিন।
তারপর রাজমা আলাদা করে নিয়ে ম্যাশ করে নিন। এবার পেঁয়াজ, কাঁচা লংকা,জোয়ান, ধনেপাতা এবং স্বাদ অনুযায়ী লবণ দিন। ভালো করে সব মেশান। স্টাফিং প্ৰস্তুত।
এর পর স্টাফড পরোটার মতো তৈরি করে নিন এবং ভালো করে ভাজুন।
দই চাটনি বা সসের সাথে পরিবেশন করুন।

No comments: