মটরশুঁটির চোখা, জেনে নিন রেসিপি
শীতের মরসুম শুরু হওয়ার সাথে সাথে বাজারে মটরশুঁটি পাওয়া যায়। প্রতিবার আমরা সেই একই মটরশুঁটির কচুরি বা ঘুগনি খাই। তাই এবার শীতে আপনাদের জন্য নিয়ে এসেছি মটরশুঁটির একটি অন্য ডিশ। মটরশুঁটির চোখা! আপনি এটি রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। জেনে নিন বানানোর পদ্ধতি।
উপকরণ :
সবুজ মটরশুঁটি - ১ কাপ,
তেল - ২ চা চামচ,
জিরা গুঁড়ো - ১\২ চা চামচ,
কাটা পেঁয়াজ - ১ টি,
লাল লংকা - ৪ টি,
রসুন - ৪ টি কোয়া,
লেবুর রস - ১ চা চামচ,
লবণ - স্বাদ অনুযায়ী ।
লংকার গুঁড়ো,ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো - সামান্য ।
পদ্ধতি :
প্রথমে একটি নন স্টিক প্যান গ্যাসে রাখুন এবং তাতে তেল গরম করুন ।
এর পর প্যানে জিরা দিয়ে দিন। জিরার রং পরিবর্তন না হওয়া পর্যন্ত ভাজুন।
তারপর এতে পেঁয়াজ, রসুন, আদা দিন। প্যানে লংকা দিয়ে সেগুলি ভাজুন।
এবার লংকার গুঁড়ো , ধনে গুঁড়ো এবং হলুদের গুঁড়ো যোগ করে ভাল করে মেশান এবং সেগুলিও ভাজুন।
মশলা ভাজা হয়ে যাওয়ার পরে, প্যানে মটরশুঁটি দিয়ে ভাল করে সেদ্ধ করুন যতক্ষণ না নরম হয় ।
সুস্বাদু মটরশুঁটির চোখা প্রস্তুত। রুটি পুরি বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন।

No comments: