আপেলের হালুয়া! বাড়িতে অবশ্যই ট্রাই করুন এই মিষ্টির রেসিপিটি
আমরা বিভিন্ন রকমের হালুয়া খেয়েছি। তবে ফলের হালুয়া হতো সেরকম খাওয়া হয়নি। তাই একবার চেখে দেখুন আপেলের হালুয়া।
এটি তৈরি করা খুবই সহজ এবং স্বাদেও অনেক অনন্য। নতুন কিছু মিষ্টি তৈরি করতে গেলে এই আপেলের হালুয়া হবে দারুন বিকল্প।
উপকরণ :-
আপেল - ১ টি,
খোয়া - ১\৪ কাপ,
চিনি - ১\৪ কাপ,
ঘি - ১\৪ কাপ,
এলাচ গুঁড়ো - ১\২ চা চামচ, কাজুবাদাম - ১\২ চা চামচ, ভাঙ্গা,
বাদাম - ১\২ চা চামচ, কাটা ।
রেসিপি :-
আপেলের খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিন। এবার সেদ্ধ আপেল মিক্সচারে পিষে নিন।
এবার একটি প্যানে মাঝারি আঁচে ঘি গরম করুন। কাজু এবং বাদাম হালকা ভেজে নিন।
এই প্যানে পিষে রাখা আপেল দিন এবং আঁচ কমিয়ে দিন। ১০ মিনিটের জন্য অল্প আঁচে রান্না করতে থাকুন।
এবার আপেলের মিশ্রনে খোয়া ও চিনি দিয়ে ভালো করে মেশান। মিশ্রণটি ধার থেকে ছাড়তে শুরু করলে এতে এলাচ গুঁড়ো, কাজুবাদাম ও বাদাম দিন।
আপেলের হালুয়া পরিবেশনের জন্য প্রস্তুত। একটু ঠান্ডা হলে পরিবেশন করুন।


No comments: