বাড়িতেই বানান দোকানের মতো খাস্তা নিমকি, জেনে নিন পদ্ধতি
সন্ধ্যার চায়ের সাথে একটু নিমকি পেলে দারুণ জমে। তবে সবসময় দোকান থেকে নিমকি কিনে না খেয়ে যায়নি বাড়িতেই বানাতে পারেন খাস্তা নিমকি। এই নিমকি আপনি বেশ কিছুদিন রেখেও দিতে পারবেন।চলুন জেনে নেই এই সহজ রেসিপিটি।
উপকরণ:
- ময়দা: ২৫০ গ্রাম
- লবণ: স্বাদ অনুযায়ী
- গোলমরিচ: ১ চা চামচ
- জিরা: ১ চা চামচ
- ময়ানের জন্য ঘি: ৭০ গ্রাম
- রিফাইন্ড তেল: ভাজার জন্য।
পদ্ধতি:
প্রথমে ময়দায় লবণ দিয়ে মেখে নিন। এতে গোলমরিচ ও জিরা দিন। ময়ান যোগ করুন এবং ভাল করে ম্যাশ করুন।
প্রয়োজনমতো জল দিয়ে একটূ শক্ত করে ময়দা মেখে নিন। এর থেকে ছোট ছোট বল তৈরি করুন।
প্রতিটি বল চাকির উপর রাখুন এবং হাত দিয়ে চেপে নিমকির আকার দিন।
একটি প্যানে তেল গরম করে অল্প আঁচে সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। ভালো করে ভাজা হয়ে গেলে টিসু যে কিছুক্ষন রাখুন। তাহলে অতিরিক্ত তেল শুষে নেবে।
এরপর চা এর সাথে পরিবেশন করতে পারেন। আপনি এটি কোনো কৌটোতে ভালো করে রাখলে তা বেশ কিছুদিন ভালো থাকবে।

No comments: