অকাল বর্ষণে নাজেহাল সাধারণ মানুষ
শুক্রবার ভোর থেকেই শুরু হয়েছিল ঝিরিঝিরি বৃষ্টি এবং সঙ্গে দমকা হাওয়াও অবিরত বইছে মেখলিগঞ্জ মহাকুমার হলদিবাড়ি ব্লকের বিভিন্ন এলাকার পাশাপাশি জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন জায়গায়।
বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার শীত এবং ঠান্ডায় সাধারণ মানুষরা নাজেহাল হয়ে পড়েছেন। এবং মাঝেমধ্যে ঝিরিঝিরি বৃষ্টি অতিক্রান্ত করে পরছে মাঝারি বৃষ্টিপাত এবং এরফলে কৃষিজ উৎপাদিত ফসল ভীষণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে বলে জানিয়েছেন এলাকার চাষীরা।
এলাকার স্থানীয় চাষী মঙ্গল সরকার বলেন এই অকাল বর্ষণে কৃষিজ ফসলের ভীষণ ক্ষয়ক্ষতি হবে। তিনি আরো বলেন সকাল থেকে বৃষ্টিপাত হওয়ার দরুন গ্রাম গঞ্জের মানুষদের জনজীবন অনেকটাই বিঘ্নিত হয়ে পড়েছেন।
Labels:
West Bengal

No comments: