বৃষ্টির জেরে ভন্ড সরস্বতী পুজোর বাজার,মাথায় হাত ব্যবসায়ীদের
এক তো ভোর থেকে বৃষ্টি অন্য দিকে ঠান্ডা । আর এই দুইয়ের মাঝখানেই সরস্বতী পুজোর বাজার। তাই এর জেরে সবটাই ভন্ড হলো জলপাইগুড়ি শহরের প্রতিমা থেকে ফলের বাজার। বাজারে দেখা গেল একেবারেই শূন্য ক্রেতা।
খোলা আকাশের মাঝখানে দাড়িয়ে ক্রেতার আশায় বসে রয়েছে ফল থেকে প্রতিমা বিক্রেতারা।যদিও ভোর থেকেই বৃষ্টির জন্য সকালে দেখা মেলেনি বাজারে ক্রেতাদের । হাজার হাজার টাকা দিয়ে প্রতিমা এনেও চিন্তায় কপালে ভাজ তাদের মধ্যে। অনবরত বৃষ্টির জেরে শহরের রাস্তাঘাটও ছিল জনশূন্য।
Labels:
West Bengal

No comments: