আপনার সন্তানের স্বাস্থ্য পরিপূর্ণ রাখতে খাওয়ান মিশমিশ
ড্রাই ফ্রুট মানেই পুষ্টিগুণে ভরা। এর মধ্যে কিশমিশ অত্যন্ত পরিচিত ও সহজলভ্য। তবে এটি কেবল সহজলভ্যই নিয়ে স্বাস্থ্যকরও বটে। কিশমিশের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। এটি শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশেও কার্যকর। আসুন জেনে নেওয়া যাক কিশমিসের উপকারিতা সম্পর্কে।
◆ পুষ্টিগুণে ভরপুর: পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন এর মত পুষ্টিগুণে ভরা শিশুর মানসিক এবং মস্তিষ্কের বিকাশ করে।
◆ লিভার সুস্থ রাখে : কিশমিশ আমাদের লিভার সুস্থ রাখে। ফলে হজম ভালো হয়।
◆ অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে : আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় কয়েকটি কিশমিশ রাখলে অ্যাসিডিটির মাত্রা কমাবে।
◆ কোষ্ঠকাঠিন্য : রোজ কিশমিস খেলে পরিপাকতন্ত্রের ওপর ভালো প্রভাব পড়ে। ফলে কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা দূরে থাকে।
◆ স্মৃতিশক্তি ভালো রাখে: শুকনো আঙ্গুর বা খেজুর কিশমিস খেলে শিশুদের স্মৃতিশক্তি ভালো হয়।

No comments: