Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

পাকা কলা খেতে পছন্দ করেন না? খেতে পারেন পাকা কলার প্যানকেক

 কলাতে আছে প্রচুর পরিমানে আয়রন, ক্যালসিয়াম। পাকা কলা বিশেষ করে বাচ্চাদের জন্য খুব উপকারী। তবে অনেক সময় বাচ্চারা পাকা কলা খেতে চায় না। তাই তাদের  জন্য বানাতে পারেন পাকা কলার প্যানকেক। এটি তারা পাকা কলার পুষ্টিগুণ পাবে।  চলুন দেখে নেওয়া যাক পাকা কলার প্যানকেক বানানোর রেসিপি



উপকরণ

 পাকা কলার পেস্ট এক থেকে দেড় কাপ

ডিম তিনটে

 গুঁড়ো দুধ তিন চামচ

 ময়দা দু-চামচ

চিনি

 মাখন

  ক্রিম

 মধু

 চকলেট সিরাপ




পদ্ধতি :


~ প্রথমে একটি বাটিতে সমস্ত উপকরণ নিয়ে ভালো করে  মাখিয়ে নিতে হবে। ঘন ব্যাটার বানাতে হবে।

 

~ এবার ফ্রাইং প্যান গরম করে তাতে অল্প মাখন দিতে হবে। মাখন গলে গেলে ঘন ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে।


~ এভাবে পুরো ব্যাটারটা দিয়েই ছোট ছোট করে প্যানকেক ভেজে নিন। 


~ সব গুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে পরে এবার পছন্দমত মধু ক্রিম চকলেট সিরাপ দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।



No comments: