Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সংসারের আয় উন্নতি বাড়াতে বাস্তুশাস্ত্র মতে কিছু নিয়ম

 





আসুন জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুযায়ী সংসারে উন্নতি করার উপায়।


:- কল বদলে ফেলুন বাস্তুশাস্ত্র অনুযায়ী, কল থেকে ক্রমাগত জল পড়তে থাকলে, তা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বাস্তুর নিয়ম অনুযায়ী, কল থেকে ক্রমাগত জল পড়া ধীরে ধীরে অর্থ ব্যয়ের ইঙ্গিত করে। তাই কল খারাপ হয়ে গেলে, তা বদলে ফেলা উচিৎ।


:- দেওয়ালে ধাতুর জিনিস রাখুন।শয়নকক্ষের প্রবেশদ্বারের সামনের দেওয়ালের বাম দিকে ধাতুর জিনিস ঝুলিয়ে রাখুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই স্থান ভাগ্য এবং সম্পত্তির ক্ষেত্র। এ দিকের দেওয়াল ভাঙা থাকলে তা ঠিক করিয়ে নিন। এই দিকে দেওয়াল কাটা থাকলেও, আর্থিক ক্ষতি হতে পারে।


:- জল নিকাশি ব্যবস্থা

অনেকেই লক্ষ্য করেন না যে, তাঁদের বাড়ির কোন দিক থেকে জল বেরিয়ে যাচ্ছে। বাস্তু বিজ্ঞান অনুযায়ী, জলের নিকাশি বেশ কতগুলি বিষয়কে প্রভাবিত করে। যাঁদের বাড়িতে জলের নিকাশি দক্ষিণ অথবা পশ্চিম দিকে হয়, তাঁরা আর্থিক ক্ষতির পাশাপাশি আরও বহু ক্ষয়-ক্ষতির সম্মুখীন হতে পারেন। উত্তর এবং পূর্ব দিকে জলের নিকাশি শুভ।

No comments: