কিডনি ভালো রাখতে খান ডাবের জল
গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখতে আমরা ডাবের জল পান করি। এটি পান করলে শরীর অনেক আরাম পায় কিন্তু এটি কেবল শরীর ঠান্ডা রাখে না এটির আরও অনেক উপকারিতা রয়েছে। যেমন -
ডাবের জল পানের উপকারিতা :
ডাবের জল ডিহাইড্রেশনের একটি খুব সহজ প্রতিকার। এতে উপস্থিত ইলেক্ট্রোলাইট এবং মিনারেল শরীরে গিয়ে ডিহাইড্রেশনের অবস্থা ঠিক করে।
ওয়ার্কআউটের পর বোতলজাত এনার্জি ড্রিঙ্কের পরিবর্তে এক গ্লাস ডাবের জল পান করুন। যখন আপনার অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়, ডাবের জল তাৎক্ষণিকভাবে আপনার শরীরকে হাইড্রেট করে এবং শক্তি দেয়।
নিয়মিত ডাবের জল পান করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। এছাড়াও এতে উপস্থিত উচ্চমাত্রার পটাশিয়াম আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
ডাবের জলে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম থাকে। যাদের কিডনিতে পাথর আছে তাদের জন্য এটি ভালো। এটি পান করলে কিডনির পাথর ধীরে ধীরে বের হতে শুরু করে।
তাই শুধুমাত্র গ্রীষ্মকালেই নয়,উপকার পেতে সারা বছরই পান করুন ডাবের জল ।

No comments: