Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

আলু চাট, পাপড়ি চাট তো অনেক খেয়েছেন, এবার চেখে দেখুন চিকন চাট




 স্বাস্থ্য সচেতন অনেক মা-বাবাই আজকাল সন্তানকে খুব বেশি ভাজাভুজি খেতে দেন না। শরীরের কথা ভেবে বাড়ির রান্নাতেও তেল-ঝাল এড়িয়ে চলেন।কিন্তু মুখরোচক ভাবে বানানো অথচ শরীরেও জুত আনে এমন খাবার যদি বানাতে পারেন, তা হলে মন-পেট-স্বাস্থ্য সবই ভরে।



ছোটদের টিফিন হোক বা দুপুরের ভাত, চিকেন সহজেই পাত খালি করাতে ওস্তাদ। তবে রোজ রোজ একই মাংসের ঝোল পছন্দ করেন না অনেকেই। আর মুখরোচক স্ন্যাক্স বানাতে চিকেনের তো জুড়ি মেলা ভার।



চিকেনে এমনিতেই ভরপুর প্রোটিন। এ বার তার মুখরোচক পদে যদি তৈরি করে দিতে পারেন  তা হলে তো কথাই নেই। ‘চিকেন চাট’ এমনই এক পদ। নামেই মালুম, স্বাদ তো বটেই, টক-মিষ্টি-ঝালের মিশেলও থাকবে এই পদে। শিখে নিন এই রান্নার কৌশল।


উপকরণ


বোনলেস মুরগি (ছোট ছোট টুকরা করে কাটা): ৫০০ গ্রাম


সেদ্ধ আলু (টুকরো করে কাটা): ৪টে

পেঁয়াজ কুচানো: ২টি

রসুন কুচি: ১/২ চামচ (ফোড়নের জন্য)

গোটা জিরে: ২ চা চামচ

টম্যাটো: ৪ টি

কাঁচালঙ্কা কুচি: স্বাদ মতো

লাল লঙ্কা গুঁড়ো: স্বাদ অনুযায়ী

ভাজা মশলা: ৪ চা চামচ

চাট মশলা: ২ চা চামচ

লেবুর রস: ৩ টি

নুন: স্বাদ মতো

ধনেপাতা ও পার্শলে কুচি: ৪ চা চামচ

আমচুর পাউডার: ২ চা চামচ

টক দই: দু’ চামচ

কাঁচা বাদাম

গোল মরিচ গুঁড়ো: ২ চা চামচ

সাদা তেল ১ চামচ

পদ্ধতি : 

 প্রথমে একটি তাওয়ায় তেল গরম করে অল্প আঁচে সেদ্ধ করা চিকেনকে একটু নেড়েচেড়ে নামিয়ে রাখুন। এ বার তাতে গোটা জিরে ও রসুন কুচি ফোড়ন দিন। এর পর সেদ্ধ করে কেটে রাখা আলু, পেঁয়াজ, টমেটো কুচি ও পিঁয়াজ কুচি ভেজে নিন। আলাদা এক পাত্ররে কাঁচা বাদামও বেজে রাখুন। সব্জিগুলো নরম ও লালচে হয়ে এলে ওর মধ্যে কাঁচালঙ্কা, বাদাম ভাজা, চাট মশলা, ভাজা মশলা, আমচুর গুঁড়ো ও লঙ্কাগুঁড়ো যোগ করুন।


 এ বার ভেজে রাখা চিকেন এর সঙ্গে যোগ করুন। আবারও ভাল করে সতে করে নিন। নামানোর আগে ধনে পাতা কুচি, পার্শলে কুচি ও লেবুর রস মাখিয়ে নিন এই পদে। পরিবেশনের আগে গোল মরিচ গুঁড়ো, টক দই ও আর একটু ভাজা মশলা ছড়িয়ে নিলেই মনের মতো টিফিন তৈরি।

No comments: